ভারতে ব্রিটিশ রাজপরিবারের হবু রাজা-রানি প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের সফর আলোড়ন তুলেছে সম্প্রতি। কাল রাতে মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বাঁচানোর আর্থশট প্রাইজ প্রদান করেছেন তাঁরা হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে। বিজয়ীদের মধ্যে এবার একটি দেশও রয়েছে। পরিবেশবান্ধব নীতিমালার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ মানুষের পানির সরবরাহ সুরক্ষায় ভূমিকা রাখার স্বীকৃতি পেয়েছে ভুটান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা রামি মালেক এবং বলিউড তারকা আলিয়া ভাট ও সোনম কাপুর,‘ব্রিজারটন’খ্যাত অভিনেত্রী সিমোন অ্যাশলি। প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই বার্ষিক আয়োজন এবার ষষ্ঠ বছরে পা দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য ট্রেইটরস ইন্ডিয়া’র উপস্থাপক এবং ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতাদের একজন করণ জোহর। চার বছর পর প্রথমবারের মতো একসঙ্গে সরকারি বিদেশ সফরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন। সেই সফরের অংশ হিসেবেই অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।












ছবি: ইন্সটাগ্রাম





