বেলগাছের উঁচু ডালে বসে একটি সুইচোরা পাখি। বাঁশপাতার মতোই সবুজ তার দেহের পালকের রং। ইংরেজি নাম গ্রিন বা লিটন গ্রিন বি-ইটার। বয়রা, খুলনা, ১৪ নভেম্বরডোবায় ফুটে থাকা লাল শাপলার পাশে সাঁতার কাটছে কয়েকটি পাতিহাঁস। নান্দলা, কিশোরগঞ্জ, ১৪ নভেম্বরব্রিটিশবিরোধী প্রজা বিদ্রোহের ঐতিহাসিক নিদর্শন ইটাকুমারী জমিদারবাড়ি। একসময় পরিত্যক্ত বাড়িটি আলোকসজ্জা ও দোকানপাটের কারণে এখন দর্শনার্থীদের আকর্ষণ করছে। ইটাকুমারী, পীরগাছা, রংপুর, ১৩ নভেম্বরনদীতে গোসল করানোর জন্য ঘোড়াটি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বৈকণ্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জ, ১৪ নভেম্বরলেবুর মৌসুম শেষ হলেও বারমাসি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ছোট-বড় লেবু। বুড়িঘাট, নানিয়ারচর, রাঙামাটি, ১৪ নভেম্বরছুটির দিনে সকালে কাপ্তাই হ্রদে ঘুরতে বেরিয়েছেন পর্যটকেরা। কাটাছড়ি, রাঙামাটি, ১৪ নভেম্বরগাছের ডালে বসে আছে একঝাঁক টিয়া পাখি। বন বিভাগ এলাকা, খাগড়াছড়ি, ১৪ নভেম্বরহাজীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত মিনি ম্যারাথনে অংশ নেন ৮০০ প্রতিযোগী। হাজীগঞ্জে, চাঁদপুর, ১৪ নভেম্বরবিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে ফরিদপুর ডায়াবেটিক সমিতি। ঝিলটুলী, ফরিদপুর, ১৪ নভেম্বরপ্রচণ্ড রোদে ঝুড়িতে মালামাল ও হাতে বালতি নিয়ে লোহার সেতু পার হচ্ছেন এক ব্যক্তি। শৈলপ্রপাত, বান্দরবান, ১৪ নভেম্বর